বেকড বানানা পুডিংউৎসবমুখর দিনের উপযুক্ত ডেজার্ট, বেকড বানানা পুডিং-এর ফলের লোভনীয় স্বাদ এবং অতি সহজ রেসিপি সত্যি অনন্যসাধারণ।
উৎসবমুখর দিনের উপযুক্ত ডেজার্ট, বেকড বানানা পুডিং-এর ফলের লোভনীয় স্বাদ এবং অতি সহজ রেসিপি সত্যি অনন্যসাধারণ।
Ingredients
- ১০০ গ্রাম নুন ছাড়া মাখন
- ১/২ কাপ মাওয়ানা সিলেক্ট ব্রেকফাস্ট সুগার
- ৩টে ডিমের কুসুম
- ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
- 1১২৫ গ্রাম ময়দা
- ৬-৭ টা চকলেট ওয়েফার
- ২ টেবিলচামচ মিল্কমেড
- ১টা কলা
- মধু
- পুদিনা পাতা
Preparations

- একটা পাত্রে নুন ছাড়া মাখন, মাওয়ানা সিলেক্ট ব্রেকফাস্ট সুগার মিশিয়ে ভালো করে একসঙ্গে ফেটিয়ে নিন। ডিমের কুসুম, ভ্যানিলা এসেন্স মিশিয়ে ফেটাতে থাকুন। রিফাইন্ড ময়দা মেশান, এবং এই মিশ্রণ মেখে মন্ড তৈরি করে নিন।
- দুটে রেমেকিনের বাটি নিয়ে তাতে মাখন মেখে গ্লেজ করে নিন। নিচের পরতে চকলেট ওয়েফার বিস্কুট রাখুন। তার উপরে কনডেন্সড মিল্ক ও তার উপর কলা রাখুন। মাখা ময়দা দিয়ে ঢেকে দিন।
- ২০-২৫ মিনিট ঊষা ওটিজিতে ১৮০˚-তে বেক করুন।
- মধু ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিন।

