চিকেন মালাই টিক্কাসারা পৃথিবীতে জনপ্রিয় ভারতীয় উপ মহাদেশের অবিশ্বাস্য তন্দুরি রন্ধনপ্রণালী। কয়েকটা মাত্র সহজ ধাপে বাড়িতেই তৈরি করে নিন।
সারা পৃথিবীতে জনপ্রিয় ভারতীয় উপ মহাদেশের অবিশ্বাস্য তন্দুরি রন্ধনপ্রণালী। কয়েকটা মাত্র সহজ ধাপে বাড়িতেই তৈরি করে নিন।
Ingredients
- ১/২ কাপ জল ঝরানো দই
- ২ টেবিলচামচ ক্রিম
- ১ টেবিল চামচ লেবুর রস
- ২ টেবিল চামচ চীজ
- ১ চায়ের চামচ এলাচ গুঁড়ো
- ১ টেবিলচামচ আদা রসুন বাটা
- ১ চা চামচ কসুরি মেথি
- ১ টেবিল চামচ লঙ্কা বাটা
- স্বাদ অনুযায়ী গোল মরিচ গুঁড়ো
- নুন স্বাদ অনুযায়ী
- ১ টেবিল চামচ তেল
- ৫০০ গ্রাম চিকেন
- বেল পেপার
- ধনে পাতা
Preparations

- একটা মিক্সিং বাটিতে জল ধরানো দই, ক্রিম, লেবুর রস, চীজ, এলাচ গুঁড়ো, আদা রসুন বাটা, কসুরি মেথি, লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, নুন, তেল নিয়ে ভালো করে মিশিয়ে নিন। চিকেনের টুকরোগুলো সমানভাবে ম্যারিনেট করুন। স্কিউয়ারে ম্যারিনেট করা চিকেন গেঁথে নিন।
- ১৫ মিনিট ঊষা ওটিজিতে ২০০˚-তে গ্রিল করুন।
- স্যালড দিয়ে পরিবেশন করুন এবং বেল পেপার ও ধনেপাতা দিয়ে সাজিয়ে দিন।


