ফ্রেশ টমেটো ব্রুশেতাইতালির এক বিশেষ অ্যাপেটাইজার টমেটো ব্রুশেতা তৈরি করা সহজ এবং আহারের মাঝে স্ন্যাক্সের পক্ষেও তুলনাহীন।
ইতালির এক বিশেষ অ্যাপেটাইজার টমেটো ব্রুশেতা তৈরি করা সহজ এবং আহারের মাঝে স্ন্যাক্সের পক্ষেও তুলনাহীন।
Ingredients
- ৫ স্লাইস ফ্রেঞ্চ ব্রেড
- ২-৩টে টমেটো কুচি
- নুন স্বাদ অনুযায়ী
- স্বাদ অনুযায়ী গোল মরিচের গুঁড়ো
- ২ টেবিল চামচ অলিভ অয়েল
- ১০-১২টা বাসিল লিভস
- ১ চা চামচ রসুন বাটা
Preparations

- একটা মিক্সিং বাটিতে টমেটো, নুন, গোলমরিচ, অলিভ অয়েল, বাসিল লিভস দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- বেকিং ট্রেতে ফ্রেঞ্চ ব্রেডের স্লাইস রেখে তাতে অলিভ অয়েল ছড়িয়ে দিন। ঊষা ওটিজিতে ৫-৬ মিনিট ২০০˚-তে এই ব্রেড গ্রিল করে নিন।
- টোস্ট করা ব্রেডে রসুনের পেস্ট মাখিয়ে তার উপরে টমেটোর মিশ্রণ মাখিয়ে নিন। ঊষা ওটিজিতে ৪-৫ মিনিট ২০০˚-তে আবার গ্রিল করুন।
- চাইভস দিয়ে সাজান।


