লেমন অ্যান্ড কোকোনাট স্লাইসসকাল, দুপুর বা সন্ধ্যা, চায়ের সেরা জুড়িদার অতি সুস্বাদু লেমন অ্যান্ড কোকোনাট স্লাইস।
সকাল, দুপুর বা সন্ধ্যা, চায়ের সেরা জুড়িদার অতি সুস্বাদু লেমন অ্যান্ড কোকোনাট স্লাইস।
Ingredients
- ১২৫ গ্রাম মাখন
- ১২৫ গ্রাম মাওয়ানা সিলেক্ট ব্রেকফাস্ট সুগার
- ২টো বড় লেবুর নির্যাস
- ১টা ডিম
- ১২৫ গ্রাম ময়দা
- ৫ গ্রাম বেকিং পাউডার
- ২টো বড় লেবুর রস
- ৫০ গ্রাম নারকেল গুঁড়ো
- মাওয়ানা সিলেক্ট আইসিং সুগার
- শুকনো বেরিজাতীয় ফল
Preparations

- একটা মিক্সিং বাটিতে মাখন, মাওয়ানা সিলেক্ট ব্রেকফাস্ট সুগার ও লেবুর নির্যাস একসঙ্গে মিশিয়ে নিন। একটা ডিম দিয়ে ঐ মিশ্রণের সঙ্গে ফেটিয়ে মিশিয়ে নিন। এবার ময়দা, বেকিং পাউডার, লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- গোলাটা একটা গোলোকার মোল্ডে ঢেলে উপর দিয়ে নারকেল গুঁড়ো ছড়িয়ে দিন
- ঊষা ওটিজিতে ১৮০˚-তে ৪০-৪৫ মিনিট বেক করুন
- স্লাইসগুলি মাওয়ানা সিল্কেট আইসিং সুগার ও শুকনো বেরি দিয়ে সাজিয়ে নিন

