মিক্স ভেজিটেবল দহি কড়িসব্জি ও দইয়ের এই রেসিপি একটু টক, একটু ঝাল আর অতি উপাদেয়, ভাপে সিদ্ধ করা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে।
সব্জি ও দইয়ের এই রেসিপি একটু টক, একটু ঝাল আর অতি উপাদেয়, ভাপে সিদ্ধ করা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে।
Ingredients
- ২ কাপ দই
- ২ টেবিলচামচ বেসন
- ১ টেবিল চামচ তেল
- ১ চা চামচ সর্ষে
- ১/২ চায়ের চামচ গোটা জিরে
- ১টা শুকনো লাল লঙ্কা
- ১ চিমটে হিং
- ৬-৮টা কারি পাতা
- ১ চা চামচ লঙ্কাবাটা
- ২ চায়ের চামচ আদা রসুন বাটা
- ১ কাপ নানা রকম সব্জি (ফ্রেঞ্চ বীনস, গাজর, জুকিনি)
- ১ চায়ের চামচ মাওয়ানা সুপার ফাইন চিনি
- নুন স্বাদ অনুযায়ী
- ২ কাপ জল
- ধনে পাতা
Preparations

- একটা মিক্সিং বাটিতে দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এবার তাতে বেসন দিয়ে দইয়ের সঙ্গে মিশিয়ে নিন।
- পাত্রে তেল গরম করুন। সর্ষে, জিরে, শুকনো লাল লঙ্কা, হিং, কারি পাতা, লঙ্কা বাটা, আদা রসুন বাটা দিয়ে সাঁতলে নিন। সব্জির মিশ্রণ, মাওয়ানা সুপার ফাইন সুগার, নুন দিয়ে একবার নাড়িয়ে নিন।
- দই ও বেসনের মিশ্রণ পাত্রে ঢেলে দিন। উপর দিয়ে জল দিন ও ভালো করে নাড়িয়ে সব মিশিয়ে নিন। কড়ি একবার ফুটে ওঠার পর কারি পাতা ও সর্ষের ফোড়ন দিন। ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম পরিবেশ করুন।
