পেন্নে ইন হোয়াইট সসভারতীয়দের মধ্যে এক জনপ্রিয় ইতালিয়ান রান্না, পেন্নে ইন হোয়াইট সশ এক সুস্বাদু ক্রিমে ভরপুর পদ যা রান্না করা অতি সহজ অথচ খেতে অতি উপাদেয়।
ভারতীয়দের মধ্যে এক জনপ্রিয় ইতালিয়ান রান্না, পেন্নে ইন হোয়াইট সশ এক সুস্বাদু ক্রিমে ভরপুর পদ যা রান্না করা অতি সহজ অথচ খেতে অতি উপাদেয়।
Ingredients
- ১ টেবিল চামচ অলিভ অয়েল
- ১/২ কাপ বেল পেপার
- ৫-৬টা গরম জলে ভাপিয়ে নেওয়া ব্রকলি
- ৫ টেবিল চামচ ভুট্টা সিদ্ধ
- ১ টেবিল চামচ মাখন অর্থাৎ বাটার
- ১ চায়ের চামচ অলিভ অয়েল
- ১ চায়ের চামচ রসুন
- ১ চা চামচ ময়দা
- ১ কাপ দুধ
- ১ চা চামচ লাল শুকনো লঙ্কা কুচি
- ১ টেবিল চামচ মিক্সড হার্বস
- স্বাদ অনুযায়ী গোল মরিচ গুঁড়ো
- ১ টেবিল চামচ পার্সলে
- নুন স্বাদ অনুযায়ী
- ৩ টেবিলচামচ প্রসেসড চীজ
- ১ কাপ পেন্নে সিদ্ধ করা
Preparations

- একটা পাত্রে অলিভ অয়েল গরম করুন। তাতে বেল পেপার, সামান্য ভাপিয়ে নেওয়া ব্রকলি, মিষ্টি ভুট্টা সিদ্ধ মেশিয়ে নাড়ান।
- আরেকটা পাত্রে একটু মাকন গলিয়ে তাতে অলিভ অয়েল মেশান। রসুন কুচো দিয়ে হাল্কা ভেজে নিন। ময়দা ও দুধ একটু একটু করে মেশাতে থাকুন। অনবরত নাড়তে থাকুন যাতে মসৃণ সশ তৈরি হয়। তাতে লাল শুকনো লঙ্কা কুচি, মিশ্র ভেষজ, গোলমরিচ গুঁড়ো, পার্সলে, নুন, প্রসেসড চীজ দিয়ে ভালো করে মেশান।
- সিদ্ধ করা সব্জি ও সিদ্ধ করা পেন্নে দিয়ে ভালো করে নেড়ে নিন।
- বেল পেপার ও পার্সলে দিয়ে সাজিয়ে দিন।