পাইন্যাপল মীন মোঈলী উইথ অপ্পমকেরালার এই প্রথাগত অতি সুস্বাদু মাছের ঝোলের স্বাদ নিন। ‘মীন মোঈলী'র ইংরেজি অর্থ ফিশ কারি।
কেরালার এই প্রথাগত অতি সুস্বাদু মাছের ঝোলের স্বাদ নিন। ‘মীন মোঈলী'র ইংরেজি অর্থ ফিশ কারি।
Ingredients
- ৩০০ গ্রাম কিংফিশ
- ১টা বড় পেঁয়াজ, স্লাইস করা
- ৩-৪টে কাঁচা লঙ্কা চিরে নেওয়া
- ১২-১৫টা কারি পাতা
- ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
- ১/২ টেবিল চামচ হলুদ গুঁড়ো
- ১ ইঞ্চি আদা (মিহি করে কুচোনো)
- ৪ কোয়া রসুন (মিহি কুচোনো)
- ১/৪ টেবিল চামচ গরম মশলা
- লেবুর রস - অর্ধেক লেবু
- ১ কাপ নারকেলের দুধ
- ১০-১২ টুকরো আনারস
- নুন
- নারকেল তেল
ম্যারিনেশনের জন্য - ১/৪ টেবিল চামচ হলুদ গুঁড়ো
- ১/৪ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
- ১ টেবিল চামচ লেবুর রস
- নুন স্বাদ অনুযায়ী
Preparations

- একটা মিক্সিং বাটিতে আনারসের টুকরো, নুন, গোলমরিচ, হলুদ গুঁড়ো, লেবুর রস ও কিংফিশের টুকরো নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। একটা পাত্রে নারকেল তেল গরম করুন। মাছের দু পিঠ ভালো করে ভেজে নিন।
- আরেকটা পাত্রে নারকেল তেল গরম করুন। আদা, রসুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার কারি পাতা, কাঁচা লঙ্কা, নুন ও পেঁয়াজ দিন, কষিয়ে নিন।
- হলুদ গুঁড়ো, গরম মশলা, ভাজা মাছ, ম্যারিনেট করা আনারসের টুকরো, নারকেলের দুধ ও লেবুর রস দিয়ে দিন। ঐগুলি ভালো করে মেশান।
- অপ্পমের সঙ্গে গরম পরিবেশন করুন।
Cooking tip
আরেকটি বিকল্প হল মোঈলীতে আনারস মেশানোর আগে হাল্কা ভেজে নেওয়া।