রোস্টেড সুইট পোট্যাটো উইথ ফেনেল অ্যান্ড লেমন
Ingredients
- ২-৩টি মিষ্টি আলু
- ২ টেবিল চামচ অলিভ অয়েল
- নুন স্বাদ অনুযায়ী
- স্বাদ অনুযায়ী গোল মরিচের গুঁড়ো
- ১টি রসুনের কোয়া
- ১ চায়ের চামচ লেবুর রস
- ১ ১/২ চায়ের চামচ মধু
গার্নিশের জন্যে
- মৌরি গুঁড়ো
- লেবুর টুকরো
- অঙ্কুর
Preparations

- একটি মিক্সিং বাটিতে মিষ্টি আলু, অলিভ অয়েল, নুন, গোলমরিচের গুঁড়ো, রসুন, লেবুর রস, মধু নিন এবং মেশান।
- এই মিশ্রণটি ঊষা ৩৬০˚আর হ্যালোজেন ওভেনের ফ্রায়িং প্যানে সমান করে ছড়িয়ে দিন এবং ১০ মিনিট ১৮০˚তে গ্রিল করুন।
- মৌরি গুঁড়ো, লেবুর টুকরো এবং অঙ্কুরিত সবজি দিয়ে সাজিয়ে দিন।
Cooking tip
রোস্টেড সুইট পোট্যাটো অ্যান্ড ফেনেল সঙ্গে অল্প লেবু দেওয়া এই চটজলদি এবং সহজ রেসিপিটি মিষ্টি এবং সুস্বাদু।