অ্যাপেল পাই

দিনে একটা আপেল খেয়ে যদি রোগমুক্ত থাকা যায় তাহলে এই অ্যাপেল পাই আপনাকে আনন্দমুখর করে রাখতে পারবে। বিকালের স্ন্যাক্সে পরিবেশন করুন।

Ingredients

শর্ট ক্রাস্ট পেস্ট্রির জন্য

  • ২০০ গ্রাম ময়দা
  • ১০০ গ্রাম (২/৩ কাপ) হলুদ নোনতা মাখন (ঠাণ্ডা), ছোট চৌকো করে কেটে ঠাণ্ডা করে রাখা
  • ২ টেবিল চামচ চিনির গুঁড়ো
  • এক চিমটে বেকিং পাউডার
  • মাখার জন্য ৪-৫ টেবিল চামচ ঠাণ্ডা জল 
  • ৯-১০” ব্যাসের একটা চ্যাপ্টা টিন

আপেলের পুরের জন্য

  • ৫টা আপেল, খোসা ছাড়িয়ে মোটে ফালি করে কাটা
  • ১ চা চামচ লেবুর রস
  • ১/২ কাপ (বা স্বাদমত) চিনি
  • ২-৩ টেবিল চামচ আখরোট পিষে নেওয়া
  • ১/২ চা চামচ দারচিনি গুঁড়ো

Preparations

Apple pie recipe thumbnail
  • ঠাণ্ডা মাখন ছোট চৌকো করে ফ্রিজে রাখুন। 
  • চিনির গুঁড়ো, বেকিং পাউডার ও ময়দা ফুড প্রসেসারে দিন। মাখন দিন। মিশ্রণ ঝুরঝুরে না হওয়া পর্যন্ত, মাঝেমধ্যে (অবিরাম না) লো স্পীডে ব্লেন্ড করতে থাকুন। মিক্সার থেকে চ্যাপ্টা পাত্রে রাখুন।
  • খুব ঠাণ্ডা জল দিয়ে হাল্কাভাবে মেখে শক্ত মন্ড তৈরি করুন।
  • ভেজা কাপড়ে জড়িয়ে এই মন্ড ১০-১৫ মিনিট ফ্রিজে রেখে দিন।
  • আপেল, লেবুর রস ও চিনি মিশিয়ে নিন। মোলায়েম ও শুকনো না হওয়া পর্যন্ত অল্প আঁচে ফুটিয়ে নিন। বাদাম ও দারচিনি মেশান।
  • লেবুর সাইজের বল সরিয়ে রেখে বাকিটা ১/৮” পুরু গোল করে বেলে নিন যাতে ৯” কাণাতোলা পাই প্যানের তলা ও চারিপাশের খানিকটা ঢেকে দেওয়া যায়।
  • তলার অংশ আলাদা করা যায় এমন একটা ৯-১০” পাই প্যান নিন। তাতে পেস্ট্রি ছড়িয়ে দিন। একটা কাঁটা দিয়ে আলতোভাবে ফুটো করে দিন। ১০ মিনিট ফ্রিজে রাখুন। 
  • ঊষা হ্যালোজেন ওভেনে পাই রেখে স্পীড আপ সেটিং বেছে নিন। ১২ মিনিটের জন্য ১৯০˚সে তাপমান সেট করে নিন। স্টার্ট টিপে দিন ও সোনালী না হওয়া পর্যন্ত বেক করুন।
  • ঊষা হ্যালোজেন ওভেন থেকে পাই বার করে ঠাণ্ডা হতে দিন। 
  • বেক করা পাই শেলে পুর সাজিয়ে নিন।
  • অবশিষ্ট মন্ড খুব পাতলা করে বেলে নিন এবং পেস্ট্রি হুইল কাটার দিয়ে পাতলা ফালির আকারে কেটে নিন, এই ফালিগুলি আড়াআড়ি করে পাইয়ের উপরে রাখুন।
  • ফালিগুলিতে গলানো মাখন ব্রাশ করে দিন। পাই আবার ঊষা হ্যালোজেন ওভেনে রাখুন এবং স্পীড আপ সেটিং টিপে দিন। ৮ মিনিটের জন্য ১৯০˚সে তাপমান সেট করে নিন। 
  • পরিবেশন করুন।
Cooking tip

সমানভাবে বেক করার জন্য ভালো করে গলানো মাখন ব্রাশ করে নেবেন।

More recipes with similar ingredients

Our Collections

Registered Office (Manufacturer/Importer)

USHA INTERNATIONAL LIMITED, SURYA KIRAN BUILDING,
19 K. G. MARG, NEW DELHI - 110 001

SUPPORT
For consumer complaints, contact Customer Relation Officer at
Usha Cook

Plot. No. 15, Institutional Area, Sector-32, Gurugram- 122 001, Haryana,
Toll Free No. 18 001 033 111 • E-mail: usha_care@usha.com • Website: www.usha.com

All Rights Reserved. Usha International Ltd.