বেকড বেবি কর্ন জালফ্রেজিমশলাদার অ্যাঙ্গলো ইন্ডিয়ান জালফ্রেজি যা ইউকে-র এক অতি জনপ্রিয় ইন্ডিয়ান ডিশ মনোনীত হওয়ার বৈশিষ্ট্য অর্জন করেছিল। এখন, এই সরল রেসিপির সাহায্যে আপনার বাড়িতেই তৈরি করে নিন এই ডিশ।
মশলাদার অ্যাঙ্গলো ইন্ডিয়ান জালফ্রেজি যা ইউকে-র এক অতি জনপ্রিয় ইন্ডিয়ান ডিশ মনোনীত হওয়ার বৈশিষ্ট্য অর্জন করেছিল। এখন, এই সরল রেসিপির সাহায্যে আপনার বাড়িতেই তৈরি করে নিন এই ডিশ।
Ingredients
- ১২-১৪টা বেবি কর্ন
- ১টি পেঁয়াজ
- ১ কাপ পনীর
- ১/২ রেড বেল পেপার
- ১/২ ক্যাপসিকাম
- ১/২ কাপ পেঁয়াজকলির পাতা
- ২ টেবিল চামচ ধনে
- ১ টেবিল চামচ তেল
- স্বাদ অনুযায়ী গোল মরিচ গুঁড়ো
- নুন স্বাদ অনুযায়ী
- ১/২ কাপ বাড়িতে তৈরি টমেটো পিউরি
- ২ টেবিলচামচ টমেটো পিউরি
- ১ চা চামচ কালোজিরে
- ১ চা চামচ গোটা জিরে
- ১ চা চামচ ধনে গুঁড়ো
- ১ চা চামচ গরম মসলা
- ১ চায়ের চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
- ১ চায়ের চামচ জিরে গুঁড়ো
- ১ চা চামচ হলুদ গুঁড়ো
- ১/৪ কাপ ক্রিম
- ১/৪ কাপ মজারেলা চীজ
- ১/২ কাপ ব্রেড ক্রাম্বস
Preparations

- একটা মিক্সিং বাটিতে বেবি কর্ন, পেঁয়াজ, পনীর, রেড বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজকলির পাতা, ধনে, তেল, গোল মরিচ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- আরেকটা বাটিতে বাড়িতে তৈরি টমেটো পিউরি, রেডিমেড টমেটো পিউরি, কালোজিরে, জিরে, ধনে গুঁড়ো, গরম মশলা, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণে ক্রিম দিয়ে মিশিয়ে নিন।
- একটা বেকিং ডিশে ম্যারিনেট করা সব্জির পরত দিয়ে তার উপর সশ ঢেলে দিন। আরেকবার এই পদ্ধতির পুনরাবৃত্তি করুন।
- উপর দিয়ে মজারেলা চীজ ও ব্রেডক্রাম্ব ছড়িয়ে দিন। ঊষা হ্যালোজেন ওভেনে ২০ মিনিট ১৮০˚-তে বেক করুন।
- বেল পেপার ও ধনে পাতা দিয়ে সাজিয়ে দিন।