ক্যারটস অ্যান্ড পাইন নাটস ক্রাম্বল
Ingredients
- ২০০ গ্রাম গাজর
- ১ টেবিল চামচ ঘি
- ১৫০ গ্রাম খোয়া বরফি
- ৫০ গ্রাম পাইন বাদাম
- ৫০ গ্রাম মাখন
- ৫০ গ্রাম ময়দা
- ২ টেবিল চামচ মাওয়ানা সুপার ফাইন চিনি
- ২ টেবিল চামচ দুধ
- পরিবেশন করুন
- ভ্যানিলা আইসক্রীমের সঙ্গে
- গার্নিশের জন্যে
- অঙ্কুর
Preparations

- উষা ফুড প্রসেসরের সাহায্যে গাজরগুলি কুরিয়ে নিন।
- একটি ফ্রায়িং প্যানে ঘি দিয়ে কোরানো গাজরগুলি খোয়া বরফি এবং পাইন বাদাম দিয়ে রান্না করুন।
- একটি মিক্সিং বাটিতে মাখন, ময়দা, মাওয়ানা সুপার ফাইন চিনি দিন এবং হাত দিয়ে আধা মিশ্রন করুন যাতে ঝুরঝুরে দেখতে হয়। রেমকিন বাটিগুলি গাজরের মিশ্রণটি দিয়ে ৩/৪ পূরণ করুন এবং ওপর দিয়ে অল্প দুধ এবং ঝুরঝুরে মিশ্রণটি ছড়িয়ে দিন।
- ঊষা ওটিজিতে ১৮০˚তে ১৫ মিনিট বেক করুন।
- ভ্যানিলা আইসক্রীম দিয়ে পরিবেশন করুন এবং অঙ্কুরিত সবজিগুলি দিয়ে সাজিয়ে দিন।
Cooking tip
এই মিহি ক্যারট অ্যান্ড পাইন নাটস ক্রাম্বল দিয়ে প্রতিটি কামড়ে গাজরের মিষ্টত্ব এবং পাইন বাদামের মসৃণতার আস্বাদ নিন।