ছোলে চাটঝাঁঝালো ও টক জিভে জল আনা ভারতীয় রেসিপি, আপনার এটা খেতে দারুণ লাগবে।
ঝাঁঝালো ও টক জিভে জল আনা ভারতীয় রেসিপি, আপনার এটা খেতে দারুণ লাগবে।
Ingredients
- ২ কাপ জল
- নুন স্বাদ অনুযায়ী
- ১ কাপ ভেজানো ছোলা
- ৩ টেবিল চামচ গাজর
- ৩ টেবিল চামচ বাঁধাকপি
- ৩ টেবিল চামচ টমটো
- ৩ টেবিলচামচ পেঁয়াজ
- ২ টেবিল চামচ ধনে পাতা
- ২ টেবিল চামচ পুদিনা পাতা
- ৩ টেবিল চামচ পাপড়ি
- ১ টেবিল চামচ চাট মশলা
- ১ টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো
- ১ টেবিল চামচ তেঁতুলের চাটনি
- ২ টেবিল চামচ পুদিনার চাটনি
- ১ টেবিল চামচ লেবুর রস
- দই
- সেভ
- পাপড়ি
Preparations

- ঊষা ইলেক্ট্রিক প্রেসার কুকারের নব ঘুরিয়ে বীন মোডে নিয়ে আসুন।
- তাতে জল, নুন, কাবুলি ছোলা দিয়ে কুকারের ঢাকনা এঁটে দিন। যতক্ষণ না ঊষা ইলেক্ট্রিক প্রেসার কুকার নিজে থেকে রিসেট হয়ে কীপ ওয়ার্ম মোডে যাবে ততক্ষণ ছোলা সিদ্ধ করতে হবে।
- ছোলা সিদ্ধ বাটিতে ঢেলে নিন। গাজর, বাঁধা কপি, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, পুদিনা পাতা, পাপড়ি, চাট মশলা, লাল লঙ্কা গুঁড়ো, তেঁতুলের চাটনি, পুদিনার চাটনি, লেবুর রস দিয়ে ভারো করে মিশিয়ে নিন।
- পাপড়ি, ধনে পাতা, পুদিনা পাতা, দই, পুদিনার চাটনি ও সেভ দিয়ে সাজিয়ে দিন।
