ফ্রিতাতা ইন্ডিয়ানাইজড

শুধু ডিম দিয়ে সৃজনশীল হওয়া নয়, আমরা বলি সম্পূর্ণ রেসিপি সৃজনশীল করে তুলুন, ইতালিয়ান ক্লাসিক-কে ভারতীয় জনপ্রিয় খাবার করে তুলুন।

Ingredients

  • ৬টা ডিম
  • ২ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল 
  • ১টা বড় পেঁয়াজ, কুচোনো
  • ২টো মাঝারি সাইজের আলু, সিদ্ধ করে টুকরো করা
  • ১/২ কাপ ধনেপাতা কুচি
  • ৩ কোয়া রসুন, মিহি কুচোনো
  • ১ ইঞ্চি আদা, মিহি কুচোনো
  • ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো 
  • ১/২ চা চামচ গোলমরিচ
  • ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  • ১/২ কাপ প্রসেসড চীজ, কুরোনো
  • স্বাদমত নুন।

Preparations

ফ্রিতাতা ইন্ডিয়ানাইজড
  • একটা সসপ্যানে, অলিভ অয়েলে পেঁয়াজ হাল্কা বাদামী না হওয়া পর্যন্ত সাঁতলে নিন। 
  • ঐ সাঁতলানো পেঁয়াজে রসুন, আদা, লাল লঙ্কা গুঁড়ো, গোলমরিচ ও হলুদ গুঁড়ো দিয়ে ঠাণ্ডা করার জন্য সরিয়ে রাখুন।
  • এই মিশ্রণে আলুর টুকরো ও কুরোনো চীজ দিন।
  • ৬টা ডিম ফেটিয়ে নিয়ে ঠাণ্ডা হয়ে যাওয়া মিশ্রণে ঢেলে দিন।
  • স্বাদ অনুসারে নুন দিন।
  • একটা বেকিং টিনে সামান্য ময়দা ছড়িয়ে তাতে ঐ মিশ্রণ ঢালুন।
  • ঐ টিন হ্যালোজেন ওভেনে রেখে দিন এবং ২০ মিনিটের জন্য তাপমান ১৭০˚সে করে নিন।
  • হয়ে গেলে, ওভেন থেকে বার করে ঠাণ্ডা হতে দিন।
  • ফ্রিতাতার চারিধার দিয়ে ছুরি চালিয়ে সেটা আলগা করে নিন ও টিনটা একটা প্লেটের উপর উল্টে নিন। তাজা পরিবেশন করুন!
Cooking tip

মিশ্রণ ঢালার আগে বেকিং টিনে ময়দা ছড়িয়ে নেবেন।

Our Collections

Registered Office (Manufacturer/Importer)

USHA INTERNATIONAL LIMITED, SURYA KIRAN BUILDING,
19 K. G. MARG, NEW DELHI - 110 001

SUPPORT
For consumer complaints, contact Customer Relation Officer at
Usha Cook

Plot. No. 15, Institutional Area, Sector-32, Gurugram- 122 001, Haryana,
Toll Free No. 18 001 033 111 • E-mail: usha_care@usha.com • Website: www.usha.com

All Rights Reserved. Usha International Ltd.