কিডনি বীনস রাজমা স্যালাডপ্রোটিনে ভরপুর, স্বাস্থ্যকর অথচ সুস্বাদু নিরামিষ রান্নার এই পদ একটা মুখরোচক আহার।
প্রোটিনে ভরপুর, স্বাস্থ্যকর অথচ সুস্বাদু নিরামিষ রান্নার এই পদ একটা মুখরোচক আহার।
Ingredients
- দু কাপ কিডনি বীনস
- নুন স্বাদ অনুযায়ী
- ৪ কাপ জল
- ১/২ কাপ ক্যাপসিকাম
- ২টো টমেটো
- ১/৪ কাপ ভুট্টা
- ২টি পেঁয়াজ
- স্বাদ অনুযায়ী গোল মরিচ গুঁড়ো
- ৪-৫ টেবিলচামচ অলিভ অয়েল
- ১টা লেবুর রস
- ১/৪ কাপ ধনেপাতা
- ৬-৭ টুকরো লভাশ
- ৩-৪ টেবিলচামচ ভেজ মেয়োনিজ
- লেবুর টুকরো
Preparations

- ভেজানো কিডনি বীনস, নুন ও জল ঊষা ইলেক্ট্রিক প্রেসার কুকারে ঢেলে দিন। ঢাকনা এঁটে নব ঘুরিয়ে বীন মোডে করে দিন। নব আবার যখন কীপ ওয়ার্ম মোডে রিসেট হয়ে যাবে, কিডনি বীন বার করে নেবেন।
- একটা বাটিতে, অর্ধেক রান্না করা কিডনি বীনস, ক্যাপসিকাম, টমেটো, ভুট্টা, পেঁয়াজ, গোলমরিচ গুঁড়ো, নুন, অলিভ অয়েল, লেবুর রস ও ধনে পাতা নিন। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।
- আরেকটা বাটিতে অবশিষ্ট রান্না করা কিডনি বীনস, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, লভাশের টুকরো, ভেজ মেয়োনিজ, নুন, গোলমরিচ গুঁড়ো নিযে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিন।
- লভাশ ও এক টুকরো লেবু দিয়ে সাজিয়ে দিন।
