ম্যাঙ্গো ডালএই ম্যাঙ্গো ডালের রেসিপি দিয়ে আপনার প্রতিদিনের ডালে লোভনীয় টক ঝাল মাত্রা আনুন। দক্ষিণ ভারতে জনপ্রিয়, ম্যাঙ্গো ডাল ভাত ও ইন্ডিয়ান ব্রেড দুইয়ের সঙ্গে খাওয়া যায়।
এই ম্যাঙ্গো ডালের রেসিপি দিয়ে আপনার প্রতিদিনের ডালে লোভনীয় টক ঝাল মাত্রা আনুন। দক্ষিণ ভারতে জনপ্রিয়, ম্যাঙ্গো ডাল ভাত ও ইন্ডিয়ান ব্রেড দুইয়ের সঙ্গে খাওয়া যায়।
Ingredients
- ১৫০ গ্রাম অড়হর ডাল (১ ঘন্টা ভিজিয়ে রাখা)
- ১ মাঝারি আকারের কাঁচা আম (১ ইঞ্চি চৌকো টুকরো করে কাটা)
- এক চিমটে হিং
- ১/২ চা চামচ সর্ষে
- ১/২ চা চামচ জিরে
- ৫-৬টা কারি পাতা
- ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
- ১/৪ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
- ১ চা চামচ চিনি
- নুন স্বাদ অনুযায়ী
- ২-৩টে কাঁচা লঙ্কা
- ১ টেবিল চামচ রসুন বাটা
- ১ টেবিল চামচ ধনেপাতা (মিহি কুচোনো)
- ১ টেবিল চামচ ঘি
Preparations

- ঊষা ইপিসি নব ঘুরিয়ে ডাল-এ করে নিন।
- ঘি, সর্ষে, জিরে, কারি পাতা ও হিং দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার আদা রসুন বাটা দিয়ে মেশান। তারপরে কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, নুন ও চিনি দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন।
- তাতে ভিজিয়ে রাখা ডাল ও প্রয়োজনমত জল দিন। ঊষা ইপিসির ঢাকনা বন্ধ করে, যতক্ষণ না নব কীপ ওয়ার্ম মোডে পৌঁছায় ততক্ষণ ডাল ফুটিয়ে নিন। ঢাকনা খুলুন, কাঁচা আমের টুকরো দিয়ে (ঢাকনা খোলা রেখে) আরো ১০ মিনিট ফুটিয়ে নিন।
- গরম পরিবেশন করুন এবং ধনেপাতা দিয়ে সাজিয়ে দিন।
Cooking tip
শুধু কাঁচা আম ব্যবহার করবেন, সামান্য পাকা হলে চলবে না।
