সাবুদানা আর সেভিয়ান এর শীর খুরমাএই প্রথাগত সাবুদানা আর সেমাই এর শীর খুরমা রেসিপি দিয়ে দুধ ও খেজুরের শুভ স্বাদে আপনার উৎসব পালন করুন।
এই প্রথাগত সাবুদানা আর সেমাই এর শীর খুরমা রেসিপি দিয়ে দুধ ও খেজুরের শুভ স্বাদে আপনার উৎসব পালন করুন।
Ingredients
- ৩ কাপ ফুল ক্রিম দুধ
- ৪ টেবিল চামচ চিনি স্বাদমত
- ৩/৪ কাপ সেমাই (সেভিয়ান)
- ১/২ কাপ সাবু, ৩০ মিনিট ভিজিয়ে রাখা
- ১ টেবিল চামচ ঘি
- ২ টেবিল চামচ কাজুবাদাম কুচোনো
- ২ টেবিল চামচ কাঠবাদাম খোসা ছাড়িয়ে কুচোনো
- ২ টেবিল চামচ পেস্তাবাদাম কুচোনো
- ২ টেবিল চামচ কিশমিশ কুচোনো
- ১/২ টেবিলচামচ এলাচ গুঁড়ো
- এক চিমটে জায়ফল গুঁড়ো
Preparations

- ইপিসিতে ঘি গরম করুন।
- তাতে কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম, পেস্তা বাদাম, সেমাই দিয়ে ভাজুন যতক্ষণ না সেমাই হাল্কা সোনালী হয়ে যায়।
- তাতে দুধ, চিনি এবং ভিজিয়ে রাখা সাবু দিন।
- ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে রাখুন।
- ইপিসি নব ঘুরিয়ে রাইসে করুন এবং যতক্ষণ না নব ঘুরে কীপ ওয়ার্মে পৌঁছাবে ততক্ষণ রান্না হতে দিন।
- নিজে থেকে প্রেসার বার হয়ে যেতে দিন।
- ঢাকনা খুলে দিন এবং ঢাকনা সরিয়ে অনবরত ফুটিয়ে নিন যতক্ষণ না ক্ষীরের মত ঘন হয়ে যায় এবং সাবু প্রায় স্বচ্ছ ও সিদ্ধ হয়ে যায়।
- ড্রাই ফ্রুট দিয়ে ঠান্ডা বা গরম পরিবেশন করুন।
Cooking tip
সাবু সম্পূর্ণ সিদ্ধ এবং প্রায় স্বচ্ছ না হওয়া পর্যন্ত মিশ্রণ ফুটতে দিন।
