স্টাফড বেকড জুকিনি
Ingredients
স্বাস্থ্যকর আহার ২০০ গ্রাম পনীর
- ২ টেবিলচামচ ইয়েলো বেল পেপার
- ২ টেবিলচামচ রেড বেল পেপার
- ২ টেবিলচামচ কাঁচা লঙ্কা
- ১ টেবিল চামচ রসুন
- স্বাদ অনুযায়ী গোল মরিচের গুঁড়ো
- ৩-৪টে সানড্রাইড টমেটো
- নুন স্বাদ অনুযায়ী
- ২টি জুকিনি
- ছড়ানোর জন্যে অলিভ অয়েল
গার্নিশের জন্যে
- টমেটোর চাটনি
- লঙ্কার তেল
- ধনে পাতা
Preparations

একটা মিক্সিং বাটিতে পনীর, ইয়েলো-রেড বেল পেপার, কাঁচা লঙ্কা, রসুন, গোলমরিচ, সানড্রাইড টমেটো, নুন ভালো করে মিশিয়ে নিন।
- একটা হলদে ও সবুজ জুকিনির খোসা ছাড়িয়ে কেটে ও মাঝখানটা বাদ দিয়ে নিন। মাঝখানে মিশ্রণের পুর ভরে নিন। পুর ভরা জুকিনি ঊষা ৩৬০আর হ্যালোজেন ওভেনের বেকিং ট্রেতে রাখুন। ট্রে ওভেনে রেখে সামান্য অলিভ অয়েল ছিটিয়ে নিন। ১০ মিনিট ১৬০˚-তে বেক করুন।
- টমেটোর চাটনি দিয়ে পরিবেশন করুন এবং চিলি অয়েল ও ধনে পাতা দিয়ে সাজিয়ে দিন।
Cooking tip
সব্জির পুর ভরা এবং তার উপরে চিলি অয়েল ও তাজা ধনে পাতা দেওয়া স্টাফড বেকড জুকিনি লোভনীয় অ্যাপেটাইজার বা সাইড ডিশ হতে পারে।