তন্দুরি ফিশ পমফ্রেটজিভে জল আনা একটি ডিশ, লোভনীয় ম্যারিনেট করা গোটা পমফ্রেট তন্দুরি স্টাইলে রান্না করা।
জিভে জল আনা একটি ডিশ, লোভনীয় ম্যারিনেট করা গোটা পমফ্রেট তন্দুরি স্টাইলে রান্না করা।
Ingredients
- ১ টেবিলচামচ ধনে
- ২ ইঞ্চি আদা
- ১ চায়ের চামচ গোটা জিরে
- ৮-১০টা রসুনের কোয়া
- ১টি পেঁয়াজ
- ১/২ চা চামচ গোলমরিচ
- ১/২ কাপ জল ঝরানো টক দই
- ১ চায়ের চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
- ২ টেবিল চামচ তেল
- ১ চায়ের চামচ গরম মসলা
- নুন স্বাদ অনুযায়ী
- ১ চা চামচ কসুরি মেথি
- ১টা লেবুর রস
- ২টো গোটা পমফ্রেট
- ধনে পাতা
Preparations

- একটা মিক্সিং জারে ধনে, আদা, জিরে, রসুন, পেঁয়াজ, গোলমরিচ নিয়ে ঊষা ইমপ্রেজা প্লাস মিক্সার গ্রাইন্ডারে বেটে পেস্ট তৈরি করে নিন।
- একটা বাটিতে জল ধরানো দই, ঐ পেস্ট, লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা, নুন, কসুরি মেথি, লেবুর রস নিয়ে মিশিয়ে নিন।
- একটা বেকিং ট্রেতে মাছ ম্যারিনেট করুন ও ৩০ মিনিটের জন্য সরিয়ে রাখুন।
- ২০ মিনিট ঊষা ওটিজিতে ১৮০˚-তে গ্রিল করুন।
- ধনেপাতা দিয়ে সাজিয়ে স্যালাড ও চাটনি সহযোগে পরিবেশন করুন।
