অ্যাপল ক্রাম্বলনোনতা সোনালী ক্রাম্বের টপিং সহ এই অ্যাপল ক্রাম্বলের লোভ সংবরণ করা কঠিন। এই সহজ রেসিপি তৈরি করে দেখুন, আরো বেশি করে খেতে ইচ্ছা করবে।
নোনতা সোনালী ক্রাম্বের টপিং সহ এই অ্যাপল ক্রাম্বলের লোভ সংবরণ করা কঠিন। এই সহজ রেসিপি তৈরি করে দেখুন, আরো বেশি করে খেতে ইচ্ছা করবে।
Ingredients
- ২ প্যাকেট ডাইজেস্টিভ বিস্কুট
- ৭৫ গ্রাম নুন ছাড়া মাখন
- ৫০০ গ্রাম আপেল
- ৫০ গ্রাম মাওয়ানা সিলেক্ট ব্রেকফাস্ট সুগার
- এক চিমটে দারচিনি
- ২০ গ্রাম কিশমিশ
- ১০ গ্রাম কাজু বাদাম
- ফেটানো ক্রিম
- পুদিনা পাতা
Preparations

- একটা মিক্সিং বাটিতে পিষে নেওয়া ডাইজেস্টিভ বিস্কুট, নুন ছাড়া মাখন নিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- একটা পাত্রে নুন ছাড়া মাখন গলিয়ে নিন। তাতে মেশান আপেল কুচি, মাওয়ানা সিলেক্ট ব্রেকফাস্ট সুগার, দারচিনি গুঁড়ো, কিশমিশ, কাজু বাদাম ও ভালো করে রান্না করুন।
- একটা বেকিং ডিশে বিস্কুটের গুঁড়োর একটা পরত তৈরি করে নিন। তার উপরে রান্না করা আপেলের মিশ্রণ দিন ও তার উপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিন। ১৫ মিনিট ঊষা ওটিজিতে ২০০˚-তে এই ডিশ বেক করুন।
- ফেটানো ক্রিম ও পুদিনা পাতা দিয়ে সাজান।

