বেকড পাস্তা উইথ ভেজিটেবলসরান্নায় সহজ ওয়ান-পট মীল তাজা সব্জি ও প্রতি পরতে চীজে ভরপুর এর লোভ সংবরণ করা কঠিন।
রান্নায় সহজ ওয়ান-পট মীল তাজা সব্জি ও প্রতি পরতে চীজে ভরপুর এর লোভ সংবরণ করা কঠিন।
Ingredients
- ১ চা চামচ অলিভ অয়েল
- নুন স্বাদ অনুযায়ী
- ১ কাপ পেন্নে পাস্তা
- ৩ টেবিল চামচ মাখন
- ৩ টেবিল চামচ ময়দা
- ২ ১/২ কাপ দুধ
- স্বাদ অনুযায়ী গোল মরিচের গুঁড়ো
- ১/২ চা চামচ অরেগানো
- ১ টেবিল চামচ পার্সলে
- ৩০ গ্রাম প্রসেসড চীজ
- ১ চা চামচ রসুন
- ১টা ছোট পেঁয়াজ
- ১ টেবিল চামচ মিক্সড হার্ব
- ১ চা চামচ লাল শুকনো লঙ্কা কুচি
- ১/৪ কাপ বীনস
- ১/৪ কাপ ফুলকপি
- ১/৪ কাপ ইয়েলো বেল পেপার
- ১/৪ কাপ রেড বেল পেপার
- ৩-৪টে মাশরুম
- ৫০ গ্রাম প্রসেসড চীজ
- ৫০ গ্রাম মজারেলা চীজ
- পার্সলে
- ভোজ্য ফুল
- ছোট গাজর
Preparations

- একটা পাত্রে জল গরম করুন। তাতে অলিভ অয়েল ও নুন দিন। পেন্নে পাস্তা ঢেলে নাড়িয়ে নিন। সামান্য শক্ত থাকতে নামিয়ে নিন।
- হোয়াইট সশ তৈরি করার জন্য একটা পাত্রে মাখন গলিয়ে নিন। তাতে ময়দা দিন ও যতক্ষণ না ময়দা একসঙ্গে মিশে যায় ততক্ষণ নাড়তে থাকুন। একটু একটু করে দুধ ঢালতে থাকুন ও অনবরত নাড়তে থাকুন যাতে একটা মসৃণ সশ তৈরি হয়। গোলমরিচ, অরেগানো, পার্সলে, নুন, প্রসেসড চীজ দিয়ে মিশিয়ে নিন।
- আরেকটা পাত্রে মাখন গলিয়ে নিন। রসুন, পেঁয়াজ দিয়ে প্রায় স্বচ্ছ না হওয়া পর্যন্ত রান্না করুন। তারপর মিশ্র ভেষজ, লাল শুকনো লঙ্কা কুচি, নুন, গোলমরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। বীনস, ফুলকপি, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, মাশরুম দিয়ে ১-২ মিনিট রান্না করুন। সব্জিতে পাস্তা মিশিয়ে আরো ১-২ মিনিট রান্না করুন।
- বেকিং ডিশে এই পাস্তা ও সব্জি ঢেলে নিন। তাতে হোয়াইট সশ ঢেলে প্রসেসড চীজ ও মজারেলা চীজের পরত দিন।
- ঊষা হ্যালোজেন ওভেনে ৮ মিনিট ১৮০˚-তে বেক করুন।
- পার্সলে পাতা, ভোজ্য ফুল, ছোট গাজর ও সামান্য হোয়াইট সশ দিয়ে সাজিয়ে দিন।