ব্লুবেরি ব্রিওশব্রিওশের ঘন অথচ মোলায়েম টুকরোর সঙ্গে ব্লুবেরির ফিলিং-এর মিষ্টতায় এই ডেজার্ট লোভ সংবরণ করা কঠিন।
ব্রিওশের ঘন অথচ মোলায়েম টুকরোর সঙ্গে ব্লুবেরির ফিলিং-এর মিষ্টতায় এই ডেজার্ট লোভ সংবরণ করা কঠিন।
Ingredients
- ৪ স্লাইস ব্রিওশ ব্রেড (না পাওয়া গেলে, মিল্ক ব্রেড ব্যবহার করুন)
- ৭৫ গ্রাম ব্লুবেরি ফিলিং
- ৩০০ মিলি দুধ
- ৩টে ডিম
- ৬০ গ্রাম ব্রেকফাস্ট সুগার
- ১ পড ভ্যানিলা (উৎস মাডাগাস্কার)
Preparations

- সসপ্যানে দুধ জ্বাল দিন, ভ্যানিলা পডের মাঝখানের অংশ চেঁছে দুধে মিশিয়ে দিন
- চিনি ও ডিমের কুসুম একসঙ্গে মিশিয়ে ভ্যানিলা পড ও দুধে ঢেলে দিন
- একটা বেকিং ক্যাসেরোল ডিশে, ব্রেড স্লাইস রেখে ব্লুবেরি ফিলিং ছড়িয়ে দিন
- তার ওপর ডিম, চিনি, ভ্যানিলা ও দুধের মিশ্রণ ঢেলে দিন
- ঊষা ওটিজি ২-৩ মিনিট ১৫০°সে-এ প্রিহিট করে নিন এবং তারপরে বেক করার জন্য ট্রে তার ভিতরে রাখুন
- ক্রাস্ট সোনালী হয়ে হাল্কা পরত তৈরি না হওয়া পর্যন্ত বেক করুন।
Cooking tip
উপকরণ ঢালার আগে ক্যাসারোলে তেল মাখিয়ে নেবেন।
