চিকেন অ্যান্ড চিজ স্যান্ডউইচ
Ingredients
- ১টি পেঁয়াজ
- ১ টেবিল চামচ তিল তেল
- ৪০০ গ্রাম সেদ্ধ করা এবং ছাড়ানো মুর্গীর মাংস
- ১ চায়ের চামচ সুইট চিলি সশ
- গোল মরিচ গুঁড়ো
- ১ চায়ের চামচ তিল
- নুন স্বাদ অনুযায়ী/li>
- ৪ স্লাইস ব্যাগেট ব্রেড
- ২৫ গ্রাম মোৎজারেলা চিজ
- ২৫ গ্রাম চেডার চিজ
গার্নিশের জন্যে
- পার্সলে পাতা
Preparations

- পেঁয়াজগুলি ঊষা নিউট্রিশেফ মিনি চপারে দিন এবং কুচিয়ে নিন।
- একটি প্যানে তিল তেল, কুচোনো পেঁয়াজ দিন এবং ক্যারামেলাইজ করুন। সেদ্ধ করা ছাড়ানো মুর্গি দিন এবং একসঙ্গে মিশিয়ে নিন। সুইট চিলি সশ, গোলমরিচের গুঁড়ো, তিল, নুন যোগ করুন এবং মুর্গীর গায়ে সমানভাবে না মেখে যাওয়া পর্যন্ত মেশান।
- রান্না করা মুর্গীটি পাঁউরুটির ওপর দিন এবং মোৎজারেলা ও চেডার চিজ ওপরে ছড়িয়ে দিন।
- ঊষা ৩৬০˚আর হ্যালোজেন ওভেনের ফ্রায়িং প্যানে পাঁউরুটি বসান এবং যতক্ষন না চিজ গলে যাচ্ছে ১৮০˚তে রান্না করুন।
- পার্সলে দিয়ে সাজিয়ে দিন।
Cooking tip
দুষ্টুমি ভরা সুস্বাদু জলখাবার সহজে বানাতে চাইলে যথার্থ সহজ পদ। এটি হাল্কা জলখাবার হিসেবে বা চায়ের পার্টিতে খান।