চিকেন কোপ্তা মশলাঝোলের রেসিপিতে ইন্ডিয়ান মীটবল, এই চিকেন কোপ্তা মশলা ভরপুর মশলাদার এবং স্বাদ গন্ধে অতুলনীয়।
ঝোলের রেসিপিতে ইন্ডিয়ান মীটবল, এই চিকেন কোপ্তা মশলা ভরপুর মশলাদার এবং স্বাদ গন্ধে অতুলনীয়।
Ingredients
- ২৫০ গ্রাম চিকেন কিমা
- ১ টেবিলচামচ আদা রসুন বাটা
- ১ চায়ের চামচ জিরে গুঁড়ো
- ১/২ চায়ের চামচ গরম মসলা
- ১ চায়ের চামচ ধনে গুঁড়ো
- ১/২ চায়ের চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
- নুন স্বাদ অনুযায়ী
- ২ টেবিলচামচ পেঁয়াজ
- ২ টেবিল চামচ ধনে গুঁড়ো
- ১ চা চামচ লঙ্কাবাটা
- জল প্রয়োজন মতন
- ১ টেবিল চামচ তেল
- ১/২ কাপ পেঁয়াজ বাটা
- ১ টেবিলচামচ আদা রসুন বাটা
- ১ চা চামচ লঙ্কাবাটা
- ১/২ কাপ টমেটো বাটা
- ১ চায়ের চামচ হলুদ গুঁড়ো
- ১ চায়ের চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
- ১ টেবিল চামচ ধনে গুঁড়ো
- ১ চায়ের চামচ জিরে গুঁড়ো
- ১ চা চামচ কসুরি মেথি
- ১ চায়ের চামচ গরম মসলা
- ৪ টেবিল চামচ টক দই
- ২ কাপ জল
- পেঁয়াজ ভাজা
Preparations

- একটা পাত্রে চিকেন কিমা, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, নুন, পেঁয়াজ, ধনে পাতা, লঙ্কা বাটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন।
- এই মিশ্রণ থেকে ছোট ছোট কোপ্তা গড়ে নিন।
- পাত্রে তেল গরম করুন। পেঁয়াজের পিউরি, আদা রসুন বাটা, লক্কা বাটা মিশিয়ে বাদামী রং না ধরা পর্যন্ত সাঁতলাতে থাকুন। টমেটো পিউরি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কসুরি মেথি, গরম মশলা, নুন ভালো করে মিশিয়ে নিন।
- ঐ ঝোলে কোপ্তা ছাড়ুন। দই, জল মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন। চিকেন কোপ্তা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।
- পেঁয়াজ ভাজা ও কসুরি মেথি দিয়ে সাজিয়ে দিন।
