চকোলেট চেরী কাপকেক
Ingredients
- ১০-১২টি চেরী
- জল প্রয়োজন মতন
- ৩ টেবিল চামচ মাওয়ানা সিলেক্ট ব্রাউন সুগার
- ১ চায়ের চামচ এলাচ গুঁড়ো
- ৪টি ডিম
- ১/২ কাপ মাওয়ানা সিলেক্ট ক্যাস্টর সুগার
- ২০০ গ্রাম রিফাইন্ড ময়দা
- ২ টেবিল চামচ কোকো পাউডার
- ১ চায়ের চামচ বেকিং পাউডার
- ১/২ কাপ কমলার রস
- ২০০ গ্রাম ডার্ক চকোলেট
- ২৫০ গ্রাম জল ঝরানো টক দই
- ১ চায়ের চামচ দারচিনি গুঁড়ো
- ২ টেবিলচামচ মাওয়ানা সিলেক্ট আইসিং সুগার
গার্নিশের জন্যে
- চেরী
Preparations

- একটি পাত্রে চেরী, জল, মাওয়ানা সিলেক্ট ব্রাউন সুগার, এলাচ গুঁড়ো যোগ করুন এবং ক্যারামেলাইজড হওয়া পর্যন্ত রান্না করুন।
- একটি মিশ্রণের বাটিতে উষা হ্যান্ড মিক্সারের সাহায্যে ডিমগুলি মেশান। মাওয়ানা সিলেক্ট ক্যাস্টর সুগার দিন এবং মিশিয়ে নিন।
- আরেকটি পাত্রে রিফাইন্ড ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার যোগ করুন এবং মিশিয়ে নিন।
- ময়দার মিশ্রণটিকে ডিমের মিশ্রনে দিন এবং কাট এবং ফোল্ড পদ্ধতিতে ওগুলি ফোল্ড করুন। কমলার রস দিন এবং ফোল্ড করতে থাকুন। চেরীর মিশ্রণ, ডার্ক চকোলেট যোগ করুন এবং ভাল করে মেশান।
- ব্যাটারটি লাইনড কাপকেক ট্রেতে ঢালুন এবং ঊষা ওটিজি-তে ১৮০˚-তে ৩০ মিনিট বেক করুন।
- একটি বাটিতে জল ঝরানো টক দই, দারচিনি গুঁড়ো, মাওয়ানা সিলেক্ট আইসিং সুগার যোগ করুন এবং আইসিংটি বানানোর জন্যে মেশাতে থাকুন।
- আইসিং এবং চেরী দিয়ে সাজান।
Cooking tip
একেকটি কাপকেকের ভিতরে ফলের চমক রয়েছে। চমকপ্রদ এবং ভেজা ভেজা, চেরীগুলি গভীরতা এবং স্বাদ যোগ করে চকোলেটটিকে আরো শ্রীমন্ডিত করে তোলে।

