দাল মাখানিজনপ্রিয় ভারতীয় রান্না, ক্রিম এই বিশেষ রেসিপিকে আরো সুস্বাদু করে তোলে।
জনপ্রিয় ভারতীয় রান্না, ক্রিম এই বিশেষ রেসিপিকে আরো সুস্বাদু করে তোলে।
Ingredients
- ২ টেবিল চামচ ঘি
- ১ টেবিলচামচ আদা রসুন বাটা
- ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
- ১/২ কাপ টমেটো পিউরি
- ১/৪ কাপ রেডিমেড টমেটো পিউরি
- ১ চায়ের চামচ জিরে গুঁড়ো
- ১ চায়ের চামচ ধনে গুঁড়ো
- ১ কাপ গোটা কলাই ডাল ভেজানো
- ১/৪ কাপ কিডনি বীনস ভেজানো
- নুন স্বাদ অনুযায়ী
- ৪ কাপ জল
- ১ চায়ের চামচ গরম মসলা
- ২ চা চামচ কসুরি মেথি
- ১/৪ কাপ ক্রিম
- আদা কুচি
- ধনে পাতা
Preparations

- ঊষা ইলেক্ট্রিক প্রেসার কুকার অন করে নব ঘুরিয়ে ৫ মিনিট করুন।
- তাতে ঘি গরম করুন। আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে সাঁতলে নিন। রেডিমেড টমেটো পিউরি, তাজা টমেটো পিউরি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিনে রান্না করুন।
- ভিজিয়ে রাখা গোটা কলাই ডাল, বীনস, নুন, জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- ইলেক্ট্রিক প্রেসার কুকারের ঢাকনা এঁটে বন্ধ করে নব ঘুরিয়ে ডাল মোডে করে দিন। প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে নব নিজে থেকে কীপ ওয়ার্ম মোডে রিসেট হয়ে যাবে।
- ঢাকনা খুলে নিন। গরম মশলা, কসুরি মেথি দিয়ে মিশিয়ে নিন। ঊষা হ্যান্ড ব্লেন্ডারে ডাল ব্লেন্ড করুন। ক্রিম মিশিয়ে দিন।
- গরম পরিবেশন করুন ও একটু ক্রিম, আদা কুচি ও ধনে পাতা দিয়ে সাজিয়ে দিন।
