গ্রিলড ভেজিটেবল স্যালাড উইথ পাইননাটস

সবুজ শাকসবজি ও পাইন নাটের আকর্ষনীয় সংমিশ্রণে সাধারণ স্যালাডের এই গ্রিলড সংস্করণটি নিরামিষ খাওয়ার দিনগুলির জন্য পারফেক্ট।

Ingredients

  •   ১/২ কাপ বেল পেপার (নানা রঙের, বড় টুকরো করে কাটা)
  •  ৩টে বেবি কর্ন (টুকরো করা)
  •   ব্রকলির ৪-৫টা ফুল (ভাপিয়ে নেওয়া)
  •  ফুলকপির ৪-৫টা ফুল (ভাপিয়ে নেওয়া)
  •   ৬টা মাশরুম (দু খন্ড করা)
  •  একটা পেঁয়াজ (বড় টুকরো করে কাটা)
  •  ১/৪ কাপ জুকিনি (নানা রঙের, বড় টুকরো করা)
  •  ১ চা চামচ অলিভ অয়েল
  •  ১/২ চা চামচ গোলমরিচ
  •  ১/২ চা চামচ মিশ্র ভেষজ
  •  ৪ টেবিল চামচ পাইন নাট (শুকনো খোলায় ভাজা)
  •   নুন স্বাদ অনুযায়ী

হানি অ্যান্ড মাস্টার্ড ড্রেসিং 

  •  ১ টেবিল চামচ মধু
  •  ১ টেবিল চামচ রেড ওয়াইন ভিনেগার
  •  ১ টেবিল চামচ ইংলিশ মাস্টার্ড
  • নুন মরিচ, স্বাদমত।


 

Preparations

গ্রিলড ভেজিটেবল স্যালাড উইথ পাইননাটস
  • একটা মিক্সিং বাটিতে সর্ষে, রেড ওয়াইন ভিনিগার, মধু, নুন ও মরিচ নিয়ে ভালো করে মেশান।
  • আরেকটা বাটিতে মাশরুম, নানা রকম বেল পেপার, বেবি কর্ন, ব্রকলি, ফুলকপি, জুকিনি, পেঁয়াজ, অলিভ অয়েল, পাইন নাট, নুন, মরিচ এবং মিশ্র ভেষজ নিন, ভালো করে এইগুলি মিশিয়ে নিন।  
  • সব উপকরণ রটিসারি বাস্কেটে রাখুন এবং ঊষা ৩৬০˚ আর হ্যালোজেন ওভেনে ১৫-২০ মিনিট ২৩০° সে-এ গ্রিল করুন।
  • হানি অ্যান্ড মাস্টার্ড ড্রেসিং দিয়ে পরিবেশন করুন। 
Cooking tip

স্বাদ বাড়াতে আপনি শুকনো খোলায় ভাজা পাইন নাট ব্যবহার করতে পারেন।

More recipes with similar ingredients

Our Collections

Registered Office (Manufacturer/Importer)

USHA INTERNATIONAL LIMITED, SURYA KIRAN BUILDING,
19 K. G. MARG, NEW DELHI - 110 001

SUPPORT
For consumer complaints, contact Customer Relation Officer at
Usha Cook

Plot. No. 15, Institutional Area, Sector-32, Gurugram- 122 001, Haryana,
Toll Free No. 18 001 033 111 • E-mail: usha_care@usha.com • Website: www.usha.com

All Rights Reserved. Usha International Ltd.