মিক্সড ভেজিটেবল টিক্কিভারতের এক জনপ্রিয় কুইক স্ন্যাক রেসিপি এই টিক্কি, নানা সব্জিতে রঙ বেরঙের এই খাবারটি অতি উপাদেয়।
ভারতের এক জনপ্রিয় কুইক স্ন্যাক রেসিপি এই টিক্কি, নানা সব্জিতে রঙ বেরঙের এই খাবারটি অতি উপাদেয়।
Ingredients
- ১/২ কাপ ছোলা সিদ্ধ
- ১/২ কাপ মটরশুঁটি সিদ্ধ
- ১/২ কাপ গাজর সিদ্ধ
- ১/২ কাপ ফ্রেঞ্চ বীনস সিদ্ধ
- ১/২ কাপ আলু সিদ্ধ
- ১০০ গ্রাম পনীর
- ২ টেবিল চামচ কাঠবাদাম
- ২ টেবিল চামচ কাজু বাদাম
- ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
- ১/২ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
- ১ চা চামচ ধনে গুঁড়ো
- স্বাদ অনুযায়ী লঙ্কা
- ১ চা চামচ গরম মশলা
- ১ চা চামচ জিরে গুঁড়ো
- ২টি কাঁচা লঙ্কা
- নুন স্বাদ অনুযায়ী
- ১/২ কাপ ব্রেড ক্রাম্বস
- ৪ টেবিল চামচ ধনে
- ১/২ কাপ ফুলকপির ফুল সিদ্ধ
- ১টা ছোট বীট সিদ্ধ
Preparations

- একটা মিক্সিং জারে ছোলা সিদ্ধ, মটরশুঁটি সিদ্ধ, গাজর সিদ্ধ, ফ্রেঞ্চ বীন সিদ্ধ, আলু সিদ্ধ, পনীর, বীট সিদ্ধ, ফুলকপি সিদ্ধ, কাঠবাদাম, কাজু বাদাম, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা নিয়ে ঊষা ইমপ্রেজা প্লাস মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করে একত্রে মিশিয়ে নিন।
- এবার ঐ মিশ্রণ একটা মিক্সিং বাটিতে ঢেলে নিন। ব্রেডক্রাম্বস ও ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। গোলাকার টিক্কি বানান আর ফ্রাইয়িং প্যানে রাখুন। ২০ মিনিট ঊষা হ্যালোজেন ওভেনে ২১০˚-তে টিক্কি বেক করুন।
- জল ঝরানো দই, লাল লঙ্কা গুঁড়ো ও ধনে দিয়ে সাজিয়ে দিন।