পালক পনীরমসৃণ, ক্রিমের মত, লোভনীয় ইন্ডিয়ান কটেজ চীজ কারি, সারা দেশের জনপ্রিয়।
মসৃণ, ক্রিমের মত, লোভনীয় ইন্ডিয়ান কটেজ চীজ কারি, সারা দেশের জনপ্রিয়।
Ingredients
- ১ টেবিল চামচ তেল
- ২টো এলাচ
- ৩-৪টে গোলমরিচ
- ২টি কাঁচা লঙ্কা
- ১টি পেঁয়াজ
- ১ চায়ের চামচ আদা রসুন বাটা
- ১ চায়ের চামচ গরম মসলা
- ১ চায়ের চামচ ধনে গুঁড়ো
- ১ চায়ের চামচ জিরে গুঁড়ো
- ১/২ চায়ের চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
- জল প্রয়োজন মতন
- ১/২ কাপ টমেটো পিউরি
- ১ কাপ পালং শাকের পিউরি
- ১৫০ গ্রাম পনীর
- নুন স্বাদ অনুযায়ী
- ৮-১০ টেবিলচামচ দুধ
- আদা
- শুকনো লঙ্কা
Preparations

- পাত্রে তেল গরম করুন। এলাচ, গোলমরিচ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে হাল্কা বাদামী না হওয়া পর্যন্ত সাঁতলাতে থাকুন। আদা রসুন বাটা, গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন। টমেটো পিউরি ঢেলে ভালোমত ফুটে উঠতে দিন।
- এবার পালং শাকের পিউরি, চৌকো করে কাটা পনীর, দুধ দিয়ে স্বাদমত নুন দিন ও ভালো করে মিশিয়ে নিন।
- আদা কুটি ও লাল লঙ্কা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

