সল্টি কুকিজনোনতা মিষ্টি, চায়ের সঙ্গে দারুণ জমে!
নোনতা মিষ্টি, চায়ের সঙ্গে দারুণ জমে!
Ingredients
- ২৫০ গ্রাম মাখন
- ১২৫ গ্রাম ব্রেকফাস্ট সুগার
- ৩২৫ গ্রাম ময়দা
- ১৫ গ্রাম নুন
- ১টা ডিম
- ১৫ গ্রাম জিরে
Preparations

- মাখন, চিনি, নুন, ডিম দু চা চামচ ঠাণ্ডা জলে মিশিয়ে নিন। ভালো করে মেশান
- এই মিশ্রণে ময়দা দিয়ে দ্রুত হাতে মিশিয়ে ঠেসে মেখে নিন, ঠাণ্ডা না হওয়া পর্যন্ত সরিয়ে রাখুন
- ঠাণ্ডা হওয়ার পর, মাখা মন্ড বেলনে রোল করে নিন
- ইচ্ছামত কুকি কাটার দিয়ে টুকরো করে ঐ কুকিগুলি বেকিং ট্রেতে সাজিয়ে নিন
- ঊষা ওটিজি ১৮০°সে-এ ২-৩ মিনিট প্রিহিট করে তার ভিতরে ট্রে রাখুন
- কুকি সোনালী রং না ধরা পর্যন্ত বেক করুন
- উপরে সামান্য জিরে ছড়িয়ে দিয়ে আপনার ঊষা ওটিজিতে কুকি বেক করুন
Cooking tip
আপনি যদি নরম কুকি পেতে চান, তাহলে একটু কম সময় বেক করবেন, যদি আরো মচমচে কুকি চান তাহলে বেশিক্ষণ বেক করবেন।
