চিকেন রুলাডফরাসী ভাষা আক্ষরিকভাবে যা 'রোল করা' বোঝায় সেই অর্থে চিকেন রুলাডে জিভে জল আনা পেস্তা বাদাম ও সান ড্রাইড টমেটোর পুর ভরে চিকেনের টুকরো রোল করে নেওয়া হয়।
ফরাসী ভাষা আক্ষরিকভাবে যা 'রোল করা' বোঝায় সেই অর্থে চিকেন রুলাডে জিভে জল আনা পেস্তা বাদাম ও সান ড্রাইড টমেটোর পুর ভরে চিকেনের টুকরো রোল করে নেওয়া হয়।
Ingredients
- ১টা চিকেন ব্রেস্ট
- ২ চা চামচ অলিভ অয়েল
- ১ কোয়া রসুন, মিহি কুচোনো
- ২ টেবিল চামচ শুকনো খোলায় ভাজা পেস্তা বাদাম, অসমভাবে কুচোনো
- ৬-৭টা সান-ড্রাইড টমেটো মিহি কুচোনো
- ১/৪ কাপ ফেটা চীজ
- ২ টেবিল চামচ পার্সলে, কুচোনো
- ২ টেবিল চামচ ধনেপাতা, কুচোনো
- ১টা লেবুর রস
- নুন স্বাদ অনুযায়ী
- স্বাদ অনুযায়ী গোল মরিচের গুঁড়ো
Preparations

- ম্যারিনেট করার জন্য পেস্তা বাদাম, সান-ড্রাইড টমেটো, ফেটা চীজ. পার্সলে, রসুন কুচো, ধনে, নুন, মরিচ, লেবুর রস ও অলিভ অয়েল মিশিয়ে নিন। ভালো করে মেশান।
- চিকেন ব্রেস্ট লম্বালম্বি ফালি করে নিন, তবে সম্পূর্ণ দু ভাগ করবেন না, বাটারফ্লাই কাটের মত খোলা থাকবে। ব্রেস্ট চেপ্টা করে তাতে স্বাদমত নুন আর মরিচ দিন। ব্রেস্টের এক পাশে মিশ্রণ ছড়িয়ে সমানভাবে মেখে নিন।
- অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে টফির আকারে চিকেন শক্তভাবে রোল করে নিন, যাতে পুর ভিতরে আটকে থাকে।
- ২০০°সে-এ ১৮-২০ মিনিট ঊষা ওটিজিতে চিকেন রুলাড রান্না করে নিন। ওভেন থেকে বার করে ঠাণ্ডা হতে দিন।
- ফয়েল ফেলে দিন ও রুলাড স্লাইস করে নিন।
- উপর দিয়ে টমেটো সশ ছড়িয়ে গরম পরিবেশন করুন।
Cooking tip
অ্যালুমিনিয়াম ফয়েলে চিকেন রোল করার সময় লক্ষ্য রাখবেন তা যেন ভালো ও শক্ত করে রোল করা হয়, যাতে বার করার সময় খুলে না যায়।
