ককটেল পিৎজা ক্যানাপেসব উপলক্ষ্যের উপযুক্ত এই অ্যাপেটাইজার, ককটেল পিৎজা ক্যানাপে তৈরি করা অতি সহজ অথচ দেখায় আভিজাত্য পূর্ণ ও স্টাইলদুরস্ত।
সব উপলক্ষ্যের উপযুক্ত এই অ্যাপেটাইজার, ককটেল পিৎজা ক্যানাপে তৈরি করা অতি সহজ অথচ দেখায় আভিজাত্য পূর্ণ ও স্টাইলদুরস্ত।
Ingredients
- ১২টা ক্রিম ক্র্যাকার বিস্কুট
- ১২ টেবিল চামচ পিৎজা সস
- ১টা পেঁয়াজ, মিহি কুচোনো
- গ্রীন, রেড, ইয়েলো ক্যাপসিকামের ১/২ ভাগ, কুচোনো
- ১২ টেবিল চামচ কুরোনো চীজ
Preparations

- ক্রিম ক্র্যাকার বিস্কুটে সামান্য পিৎজা সশ দিয়ে সমানভাবে ছড়িয়ে দিন।
- সসের উপর পেঁয়াজ ও ক্যাপসিকাম রাখুন।
- উপর দিয়ে কুরোনো পিৎজা চীজ ছড়িয়ে দিন।
- ঊষা হ্যালোজেন ওভেনে পিৎজা বেছে নিন। তাপমান ২৫০°সে ডিগ্রীতে ও সময় ৩-৪ মিনিটে সেট করে নিন।
- চীজ গলে সামান্য হাল্কা বাদামী না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
- গরম পরিবেশন করুন।