টমটো সাম্বারটক ঝাল দক্ষিণ ভারতীয় পদ টমেটো সাম্বার ইডলি, দোসা, বা ভাতের সঙ্গে দারুণ জমে।
টক ঝাল দক্ষিণ ভারতীয় পদ টমেটো সাম্বার ইডলি, দোসা, বা ভাতের সঙ্গে দারুণ জমে।
Ingredients
- ১ কাপ অড়হর ডাল, ১ ঘন্টা ভিজিয়ে রাখা
- ২ টেবিল চামচ তেল
- ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
- ১/২ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
- ১/২ চা চামচ দেঘি মির্চের গুঁড়ো
- ২ ১/২ টেবিল চামচ সাম্বার পাউডার
- ১ চা চামচ সর্ষে
- ১২-১৫টা কারি পাতা
- ২-৩টে কাঁচা লঙ্কা, চিরে নেওয়া
- ১টা পেঁয়াজ, পাতলা ফালি করে কাটা
- ১টা নানা রকম সব্জি (ফরাস বীন, বেগুন, গাজর, চাল কুমড়ো এবং ১টা সজনে ডাঁটা-১” টুকরো করা)
- ৪টে টমেটো পিউরি করা
- ১ টেবিল চামচ তেঁতুলগোলা জলে গুলে নেওয়া
- ১/২ চা চামচ গুড়
- এক চিমটে হিং
- নুন স্বাদ অনুযায়ী
Preparations

- সাম্বার পাউডার, হলুদ গুঁড়ো, দু রকম লাল লঙ্কা গুঁড়ো ১/৪ কাপ জলে গুলে রেখে দিন।
- ঊষা ইলেক্ট্রিক প্রেসার কুকার ডাল মোডে সেট করুন।
- প্রেসার কুকারে তেল গরম করুন। তাতে সর্ষে দানা ও কারি পাতা দিয়ে ফুটে না ওঠা পর্যন্ত নাড়াচাড়া করুন।
- তাতে হিং ও পেঁয়াজ দিন ও পেঁয়াজ প্রায় স্বচ্ছ না হওয়া পর্যন্ত সাঁতলে নিন।
- নানা রকম সব্জি দিয়ে সাঁতলে নিন। টমেটো পিউরি ও গুড় দিন, ২-৩ মিনিট রা্ন্না করুন, যতক্ষণ না টমেটো সিদ্ধ ও নরম হয়ে যায়।
- জলে গোলা মশলা ও ২ কাপ জল দিন। ঢাকনা বন্ধ করে প্রেসারে সাম্বার ততক্ষণ রান্না হতে দিন যতক্ষণ না ইপিসি নব কীপ ওয়ার্ম মোডে পৌঁছায়।
- ইপিসি বন্ধ করে দিন ও নিজে থেকে প্রেসার বার হয়ে যেতে দিন।
- তাজা কারি পাতা ও ধনে দিয়ে সাজিয়ে দিন।
- ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
Cooking tip
তেলের বদলে ঘি দিয়ে ফোড়ন দেওয়া যায়।
