আমন্ড এগলেস কেকযারা ভেগান তাদের জন্য মন মাতানো, নরম, স্পঞ্জের মত কেক! দ্রুত তৈরি করা যায় ও সহজ, সব বয়সীদের প্রিয়।
যারা ভেগান তাদের জন্য মন মাতানো, নরম, স্পঞ্জের মত কেক! দ্রুত তৈরি করা যায় ও সহজ, সব বয়সীদের প্রিয়।
Ingredients
- ২০০ গ্রাম দই
- ২০০ গ্রাম ব্রেকফাস্ট সুগার
- ২০০ গ্রাম ময়দা
- ৫ গ্রাম বেকিং সোডা
- ১০০ গ্রাম রিফাইন্ড অয়েল
- ৫০ গ্রাম কাঠবাদাম গুঁড়ো
- ৫০ গ্রাম কাঠবাদাম কুচো
Preparations

- একটা বাটিতে, দই, চিনি, কাঠবাদাম গুঁড়ো, ময়দা ও বেকিং সোডা নিয়ে সব ভালো করে মিশিয়ে নিন। তারপর তেল দিয়ে আবার মিশিয়ে নিন।
- ১০” বেকিং মোল্ডের ভিতরদিকে মাখন মেখে নিন, তার উপর বেকিং বাটার পেপার রাখুন।
- এই মিশ্রণ বেকিং মোল্ডে ঢেলে তার উপরে কাঠবাদাম কুচি ছড়িয়ে দিন এবং বেকিং ট্রেতে রাখুন।
- ঊষা ওটিজি ২-৩ মিনিট ১৮০°সে-এ প্রিহিট করে নিন এবং তারপরে বেক করার জন্য ট্রে তার ভিতরে রাখুন।
- কেক তৈরি না হওয়া পর্যন্ত বেক করুন। টুথপিক টেস্ট করে দেখুন।
Cooking tip
টুথপিক টেস্ট: একটা টুথপিক নিয়ে কেকের মাঝখানটায় ঢুকিয়ে দিন। বার করার পর পরিষ্কার থাকলে বা তাতে সামান্য ভেজা ময়দার গুঁড়ো থাকলে তার মানে কেক তৈরি হয়েছে।
