মিক্সড ভেজিটেবল কারি
Ingredients
- ২ টেবিল চামচ টক দই
- ১ চা চামচ হলুদ গুঁড়ো
- ১ টেবিলচামচ লাল লঙ্কা গুঁড়ো
- ১ চা চামচ ধনে গুঁড়ো
- ১ চা চামচ গরম মসলা
- ১ চা চামচ আমচুড় পাউডার
- ১ চা চামচ মাওয়ানা প্রিমিয়াম ক্রিস্টাল সুগার
- নুন স্বাদ অনুযায়ী
- ১ কাপ আলু
- ১/২ কাপ মটর শুঁটি
- ১/২ কাপ গাজর
- ২ টেবিল চামচ ঘি
- ২টি তেচপাতা
- ১ চা চামচ গোটা জিরে
- ১ টেবিল চামচ গোটা মশলা
- ১ কাপ পেঁয়াজ
- ১ টেবিল চামচ আদা রসুন বাটা
- ১ কাপ টমেটো
- জল প্রয়োজন মতন
- স্বাদ অনুযায়ী গোল মরিচের গুঁড়ো
- ১ চা চামচ কসুরি মেথি
- ১ টেবিল চামচ ধনে পাতা
- ভাত
- রেড বেল পেপার
- ধনে পাতা
Preparations

- একটা বাটিতে দই, হলুদ গুঁড়ো. লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, শুকনো আমচুর পাউডার, মাওয়ানা প্রিমিয়াম ক্রিস্টাল সুগার, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। আলু, মটর শুঁটি, গাজর দিয়ে মিশিয়ে নিন।
- একটা পাত্রে ঘি গরম করুন। তেজপাতা, জিরে, গোটা মশলা, পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিন।
- টমেটো ও ম্যারিনেট করা সব্জি মিশিয়ে নিন। প্রয়োজনমত জল দিয়ে ঝোল রেঁধে নিন। স্বাদমত নুন ও গোলমরিচ দিয়ে মিশিয়ে নিন। কসুরি মেথি, ধনে দিয়ে নাড়িয়ে নিন।
- গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ও বেল পেপার ও ধনেপাতা দিয়ে সাজিয়ে দিন।